আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার


মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

রোববার(৩০ নভেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভাধীন সরকারি সফর আলী কলেজের সামনে পূর্ব পাড়ের পুকুরের ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

উদ্ধার হওয়া শটগানটির নম্বর ৯৭৩১-২০১২ এবং বাট নম্বর ৮৮৪। এটি আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগানগুলোর মধ্যে একটি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানায়, স্থানীয়দের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল অভিযান চালায়। পরে ঝোপের ভেতরে কাপড় ও মাটি দিয়ে আড়াল করা অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। এটি পুলিশেরই অস্ত্র। ২০২৪ সালের ৫ আগস্ট থানায় লুটপাট চালানোর সময় অস্ত্রটি লুট হয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭