নারায়ণগঞ্জে বাউল সমাবেশে ব্যানার ছেঁড়ায় যুবক আটক - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জে বাউল সমাবেশে ব্যানার ছেঁড়ায় যুবক আটক


নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাউল শিল্পী ও ওলি-আউলিয়ার ভক্তদের আয়োজিত সমাবেশের ব্যানার ছেঁড়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। 

রোববার (৩০ নভেম্বর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, আটক যুবকের নাম সানি ইসলাম (২২)। তিনি সাইদুল ইসলামের ছেলে এবং নারায়ণগঞ্জ সদরের উত্তর চাষাড়ার বাকীরুদ্দিন মিয়ার বাসার ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ। 

ওসি জানান, ঘটনার খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার পর পুলিশ শহীদ মিনার এলাকা ঘিরে রাখে এবং ভাসমান হকারদের সরিয়ে দেয়। বেলা সোয়া ৪টার দিকে সমাবেশ শুরু হয়, যেখানে মাজারে হামলা ও বাউলদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুজনের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাউল শিল্পী ইউনূস ভান্ডারী, চান মিয়া, ফকির শাহ জালালসহ অন্যান্যরা।

ওসি নাছির আহমদ বলেন, যেকোনো উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুত আছেন এবং সমাবেশস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১১-এর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭