নিজস্ব প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে গ্রেফতার।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত তায়েব শিকদার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার বাসিন্দা এবং আলাউদ্দিন শিকদারের ছেলে। তিনি জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর তায়েব শিকদার আত্মগোপনে চলে যান। এরপরও বিভিন্ন সময়ে তার নেতৃত্বে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিল বের করার অভিযোগ রয়েছে। সর্বশেষ সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. মহিববুল্লাহ জানান, সোনারগাঁ থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তায়েব শিকদারকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে আছে, তাকে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন