নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১


মোঃ নুর নবী জনিঃ--

নারায়ণগঞ্জে ৪৯ পিছ ইয়াবাসহ হানিফ (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।  

সোমবার(১৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ হানিফ নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার মৃত কাশেম আলীর ছেলে। 

এর আগে রোববার দিবাগত রাতে ডিবি পুলিশের (ওসি)খন্দকার জহির উদ্দিনের নেতৃত্বে এস আই মিঠুন কুমার দত্ত,সোহেল মিয়া ও সঙ্গীয় ফোর্স ফতুল্লা থানার তলা গ্রীন রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।  এ সময় তার কাছ থেকে ৪৯ পিছ ইয়াবাহ উদ্ধার করা হয় ।

এবিষয়ে ডিবি পুলিশের (ওসি) খন্দকার জহির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফতুল্লা থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭