সিদ্ধিরগঞ্জে জাল স্ট্যাম্প কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জে জাল স্ট্যাম্প কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২


নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নন জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানায় কর্মরত দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। এর আগে দুপুরে ওই কারখানায়  অভিযান পরিচালনা করে পুলিশ।

আটকৃতরা হলোঃ-ফরিদপুর জেলার আলম খানের ছেলে মিন্টু খান (৩৮) ও একই জেলার কামাল মিয়ার ছেলে মোহাম্মদ মুন্না ইসলাম (২১)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেল সংলগ্ন মৃত এমাদ হাজীর বাড়িতে সবুজ ওরফে মোতাহার নামের এক ব্যক্তি ওই কারখানাটি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প বানিয়ে আসছিল। তাদের  প্রতারণার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কারখানাটিতে অভিযান পরিচালনা করে স্ট্যাম্প তৈরির দুটি মেশিন ও কোটি টাকা মূল্যের স্ট্যাম্প উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান,সরকারের রাজস্বখাতের রেভিনিউ ও স্ট্যাম্প নকল করে দুটি মেশিন দ্বারা তৈরি করা হচ্ছিল এমন খবর পেয়ে কারখানাটিতে অভিযান পরিচালনা করে নকল স্ট্যাম্প তৈরির দুটি মেশিন, ৫০০ টাকার মূল্যের পর্যন্ত, রেভিনিউ সিল এবং ১০, ৫০, ১০০ টাকা মূল্যের কয়েক কোটি টাকার স্ট্যাম্প পেয়েছি। এসময় কারখানাটিতে নকল স্ট্যাম্প তৈরির কাজে নিয়োজিত দুজনকে আটক করা হয়েছে। জব্দকৃত স্ট্যাম্পের গণনা শেষে বিস্তারিত বলা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭