বিদেশি পিস্তল ও গুলিসহ নারায়ণগঞ্জে দুই সন্ত্রাসী গ্রেপ্তার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিদেশি পিস্তল ও গুলিসহ নারায়ণগঞ্জে দুই সন্ত্রাসী গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ বন্দরে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার বালুর মাঠে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে লিজান (২০) এবং একই এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে টিটু (৪০)।

এ ঘটনায় বন্দর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসাইন বাদী হয়ে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্রের উৎস ও তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭