নারায়ণগঞ্জে ৭ খুন মামলার আসামি নূর হোসেনের ভাই গ্রেফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জে ৭ খুন মামলার আসামি নূর হোসেনের ভাই গ্রেফতার


নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর ছালামকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দু’টি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মোট আটটি মামলা রয়েছে।


মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) রাত পৌনে ১২টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক।


এর আগে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নুরবাগ এলাকা থেকে আট মামলার পলাতক আসামি নূর সালামকে পুলিশের একটি দল গ্রেফতার করে।


উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নূর ছালাম। তিনি সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শাহ জালাল বাদলের বাবা। স্থানীয়দের অভিযোগ, নূর ছালাম ক্ষমতার দাপটে এলাকায় ভূমিদস্যুতার রামরাজত্ব কায়েম করেছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭