নিজস্ব প্রতিবেদকঃ--
অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমাদের বলার মতো কিছু নাই।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ “নিরাপত্তাজনিত শঙ্কায়” নির্বাচন না করার ঘোষণা দেন।
এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ।আপনারাও তো সবাই আজকে এখানে আসছেন। আপনারাও তো বলতে পারতেন, আমাদের নিরাপত্তা সংকট আছে, আমরা কেউ আসবো না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। উনি নির্বাচন কেন করবে না। এটা হয়তো সাংবাদিক ভাইয়েরা আছেন, ওনারা অনুসন্ধানী সাংবাদিকতা করলে হয়তো ওনারা বের করতে পারবেন।
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে জাহাঙ্গীর আলম বলেন, “ইনকিলাব মঞ্চের ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। উনি একজন জুলাই যোদ্ধা, দেশের জন্য ওনার বড় কন্ট্রিবিউশন রয়ে গেছে। ওনার জন্য খাস দিলে আপনারা দোয়া করবেন।
বিকেএমইএʼর পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে তিনটি করে ছয়টি গাড়ি উপহার দেওয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন