নিজস্ব প্রতিনিধিঃ-
বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্স সোসাইটি (BHDS) অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়ার বাগে জান্নাত জামে মসজিদ সংলগ্ন, আঙ্গুরা শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় চাইনিজ রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল এবং ইফতার সামগ্রী বিতরণ সহ পবিত্র মাহে রমজানের তাৎপর্য আলোচনা, দেশ ও বহির্বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় ইফতারের পূর্বমুহূর্তে দোয়া অনুষ্ঠিত হয়।
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলামের সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা মোহামেডানের প্রধান উপদেষ্টা শিরিন হাবিব।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উপদেষ্টা, ঔপন্যাসিক ও কবি মোঃ আমির হোসেন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান, বন্দর মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার পারভিন আক্তার, সহ-সভাপতি ডাক্তার নুরজাহান, মুন্সিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান,নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কবির হোসেন, বন্দর হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন, বন্দর থানা কমিটির সভাপতি মোঃ রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আফছার আহমেদ, বন্দর থানা কমিটির সাবেক সভাপতি কাজী শফিউল আলম কালাম, ঢাকা বিভাগীয় কমিটির সদস্য রাশিদা আক্তার, সোনারগাঁও পৌরসভা কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান প্রধান, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শারমিন আক্তার, সহ-সভাপতি রায়হান সিকদার, ফতুল্লা থানা কমিটির সদস্য আরিয়ান আহমেদ, সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ছায়ানুর তালুকদার,
এছারাও আরো উপস্থিত ছিলেন সমাজকর্মী নীলা আহমেদ নিশি, হাফেজ মোহাম্মদ আল আমিন, হাফেজ শাহজালাল, সামিরা সিদ্দিকী, অভিনেতা সানোয়ার খান, নিত্য শিল্পী আলভী, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন এর সহ-সভাপতি কবি এম আর সেলিম সহ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি নারায়ণগঞ্জ ফতুল্লার সন্তান আমি যতদিন বেঁচে আছি চেষ্টা করব এ সংগঠনের সাথে মানবতার কল্যাণে কাজ করে যেতে আমার যতটুকু সাধ্য অনুযায়ী আমি চেষ্টা চলমান রাখবো এ সংগঠনের প্রত্যেকটি সদস্য আমার মন জয় করেছে এবং আজকের এই ইফতার মাহফিল শেষ করে আরো একটি অনুষ্ঠান আমাকে উপহার দিল আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।
ইফতার মাহফিলে আজকে যারা অংশগ্রহণ করেছেন সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের পাশে থেকে যেন মানবতার কল্যাণে কাজ করতে পারি এই ইফতার মাহফিলে একে অপরের জন্য দোয়া করবেন আমরা সবাই যেন বেশি বেশি মানবতার কল্যাণে কাজ করতে পারি। সবার সাথে ইফতার করে ভালোই লাগলো এবং আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আমার বোনেরা এবং সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণের এই আয়োজন করেছে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভাল থাকবেন জয় হোক মানবতার জয় হোক বিশ্ববাসীর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন