যানজট নিরসনে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ৮ মার্চ, ২০২৬

যানজট নিরসনে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ


মোঃ নুর নবী জনিঃ--

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জের আরাইহাজার বাজার এলাকায় যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয় । 

আরাইহাজার উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ব্যবসায়ী সমিতি সমন্বিতভাবে কার্যকর ও ফলপ্রসূ যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করায় স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ । 

শনিবার( ৭ মার্চ)দুপুর থেকে সংশ্লিষ্টরা যৌথ ভাবে সরেজমিনে পরিদর্শন করে জনসচেতনতা বৃদ্ধি ও পরামর্শ দিয়েছেন।

উপজেলা বাজার সংলগ্ন সড়কে এলোপাথাড়ি ভাবে অটোরিকশা, ভ্যান ও ট্রাক সহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় থামিয়ে রাখার ফলে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। ফলে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ ক্রেতারা চরম দুর্ভোগের শিকার হন। এর প্রেক্ষিতে প্রশাসনের উদ্যোগে সৃষ্ট যানজট সমস্যা নিরসনে গণসচেতনতামূলক পদক্ষেপ নেয়া হয়। 

আরাইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মো: আসাদুর রহমান এর নেতৃত্বে পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আরাইহাজার থানা পুলিশ, বাজার ব্যবসায়ী সমিতির সদস্যগন প্রমুখ। 

এসময় রাস্তার দুই পাশে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা অটোরিকশা, ট্রাক, ভ্যান ও দোকানের বাইরে মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য তাৎক্ষণিক ভাবে তাদের সরিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসনের পক্ষ থেকে ক্রেতাবিক্রেতা এবং জনসাধারণকে যানজট নিরসনে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়। ভারী যানবাহনকে সকাল-সন্ধ্যা বাজার রোড ব্যবহার না করে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়।এসময় ইউএনও নিজে দাড়িয়ে থেকে আনসার ও পুলিশ দিয়ে যানজট নিরসনে সারিবদ্ধ ভাবে গাড়ী চলাচলের ব্যবস্থা করেদেন।

পরে ইউএনও আম্বর ও রংধনু রেস্তরাঁ পরিদর্শন করে খাবার এর মান ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কোন প্রকার জড়িমানা ছাড়াই সচেতন করেন। সেই সাথে আগামীতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭