যৌতুকের দাবিতে নারায়ণগঞ্জে স্ত্রীর গলায় স্বামীর ছুরিকাঘাত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ৭ মার্চ, ২০২৬

যৌতুকের দাবিতে নারায়ণগঞ্জে স্ত্রীর গলায় স্বামীর ছুরিকাঘাত


মোঃ নুর নবী জনিঃ-


নারায়ণগঞ্জের বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে পষাণ্ড স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গলায় ছুরি চালানোর অভিযোগ উঠেছে। আহত গৃহবধূর নাম কাজল আক্তার (১৯)।


এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী আলমগীর খান ও শাশুড়ি রেহেনা বেগমকে আসামি করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করে। 


এক সন্তানের জননী কাজল পটুয়াখালী সদর থানার তারঘাট হাজীবাড়ি এলাকার লিটন হাওলাদারের মেয়ে। এর আগে গত বুধবার রাতে বন্দর স্কুলঘাট এলাকায় এ ঘটনা ঘটিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ বছর পূর্বে কাজলের সঙ্গে বন্দর স্কুলঘাট এলাকার ভাড়াটিয়া মৃত আমজাত খানের ছেলে আলমগীর খানের ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে সন্তান জন্মের পর থেকে শাশুড়ি রেহেনা বেগম ও স্বামী তার ভরণ-পোষণ না দিয়ে উল্টো শারীরিক মানসিক নির্যাতন করতো। গৃহবধূ নিরুপায় হয়ে পেটের দায়ে শহরে ফেরি করে কলম খাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে। গত বুধবার রাতে গৃহবধূ ও তার সন্তানকে নিয়ে দেখা করতে যায় কাজল। এসময় শাশুড়ি ক্ষিপ্ত হয়ে কাজলকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। পরবর্তীতে স্বামী তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, গৃহবধূর গলায় ছুরিকাঘাতের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭