সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও


নিজস্ব প্রতিনিধিঃ-

মঙ্গলবার(২১শে এপ্রিল) ১১ঘটিকার সময় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া এইচ জি জি এস বিদ্যায়াতন ও হোসেনপুর এসপি ইউনিয়ন হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত। 

এ সময় দেশবাসীসহ সকল পরীক্ষার্থীদের জন্য এমপি মান্নান দোয়া কামনা করেন। সেই সাথে তিনি নিজে একা  পরীক্ষা কেন্দ্রের হলরুমে গিয়ে পরীক্ষার্থীদের খোঁজখবর নেন।

এ সময় পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের জন্য  বিশ্রামাগার এবং প্রচন্ড গরমে কারনে অভিভাবকদের জন্য বিস্কিট ও ঠান্ডা পানির ব্যবস্থা করেন তিনি। সেই সাথে বৈদ্যুতিক ফ্যান চালু রাখার ব্যবস্থা করার নির্দেশ দেন ।

এসময় তার সাথে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং সোনারগাঁও  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন  বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক মোঃআতাউর রহমান,বাবুল হোসেন বিজয় উপস্থিত ছিলেন।

উল্লেখ সারা বাংলাদেশে এক যোগে অনুষ্ঠিত হচ্ছে এস এস সি সমমান পরীক্ষা। এই পরীক্ষায় সোনারগাঁওয়ে ৫১৪৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭