ফতুল্লায় ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, নারী মাদক কারবারি পলাতক - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ফতুল্লায় ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, নারী মাদক কারবারি পলাতক


নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক নারী মাদক কারবারি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত প্রায় ১২টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের তত্ত্বাবধানে একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন মধ্য নরসিংপুর এলাকার সামসুল আলমের মোড় সংলগ্ন একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত মোর্শেদা আক্তার (৩৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে তার ভাড়া বাসার কক্ষ তল্লাশি করে জাজিমের উপর থেকে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক মোর্শেদা আক্তার দীর্ঘদিন ধরে ওই বাসায় বসবাস করছিল এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭