আড়াইহাজারে থানা থেকে পালানো আসামি সেই ইসমাঈল গ্রেপ্তার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

আড়াইহাজারে থানা থেকে পালানো আসামি সেই ইসমাঈল গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ইসমাঈলকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় থানার হেফাজত থেকে আসামি পালানোর বিষয়ে তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আড়াইহাজার থানার উচিৎপুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাঈল (৩০), আড়াইহাজার থানার চর কমলাপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে।


পুলিশ জানায়, এর আগে ২৯ মার্চ আড়াইহাজার থানায় বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন ইসমাঈল।

পুলিশের দাবি, ৩০ মার্চ বিকেলে ইসমাঈল থানায় আসলে তাকে আটক করা হয়। তবে মামলার বিষয়টি জানতে পেরে তিনি কৌশলে থানার ভেতর থেকেই পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে তাকে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে নামে।

এরই ধারাবাহিকতায় আড়াইহাজার থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

এদিকে, থানা হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম।

তিনি বলেন, সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার মামলার এক আসামি থানা থেকে পালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামলার নথি সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ মার্চ বিল্লাল হোসেন ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৩ জনকে এজাহারভুক্ত এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭