আড়াইহাজার থানা থেকে আসামীর পলায়ন, এসআই ক্লোজড - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

আড়াইহাজার থানা থেকে আসামীর পলায়ন, এসআই ক্লোজড


নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার এসআই জহিরুল ইসলামকে দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। 


বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ সূত্র জানায়, থানায় এসে নিজের বিরুদ্ধে মামলা থাকার খবর পেয়ে কৌশলে পালিয়ে যাওয়া এক আসামির ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হয়। পরে অবশ্য ওই আসামিকে কয়েক ঘণ্টার ব্যবধানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ইসমাইল (৩০) নামে এক ব্যক্তি আড়াইহাজার থানায় এলে জানতে পারেন, তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ সময় তিনি থানা থেকে বের হয়ে পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে তাকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে নামে।

পরে মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উচিৎপুর বাজার এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ইসমাইল খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ আরও জানায়, খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন গত রোববার (২৯ মার্চ) ১৩ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় ইসমাইল ৫ নম্বর আসামি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭