সোনারগাঁয়ে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার


মোঃ নুর নবী জনিঃ-


নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে একটি প্রাইভেটকারসহ ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। 


শনিবার (৩রা এপ্রিল) রাতে সোনারগাঁ থানাধীন সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরী সঙ্গীয়  ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান। জাঙ্গাল গ্রামের জনৈক আঃ করিমের বাড়ির গ্যারেজে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেটকার জব্দ করা হয় এবং তল্লাশিকালে উক্ত গাড়ি থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


প্রাথমিক তদন্ত ও তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মালিক জাঙ্গাল এলাকার মৃত ইমন শেখ (৩৫) এবং তার স্ত্রী মোসাঃ ঝর্না বেগম (২৫)। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।


এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭