মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে সাদিপুর ইউনিয়নের গংঙ্গাপুর এলাকার কবীরের বসতবাড়ির দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৩ (তেষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলোঃ- উপজেলার সাদিপুর ইউনিয়নের গংঙ্গাপুর গ্রামের মফিমজউদ্দীন ছেলে কবীর (৩৪) ও জামপুর ইউনিয়নের মিমেরবাগ এলাকার শাহ আলমের ছেলে রনি (৩২), বর্তমানে তিনি নানার বাড়ি (আদম আলী), গংগাপুর কালিবাড়ি, ইউপি সাদিপুর এলাকায় বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন