সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ,ভ্রাম্যমান আদালতের অভিযান - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ,ভ্রাম্যমান আদালতের অভিযান


নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে কথিত তেল চোর চক্রের শীর্ষ নেতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীর প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বার্মা স্ট্যান্ড এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেহেদী এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের অবৈধভাবে মজুদকৃত আনুমানিক ১৩ হাজার ৫০০ লিটার ডিজেলসহ দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। পাশাপাশি জ্বালানি সরবরাহে ব্যবহৃত ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. জসিম (৩৮) এবং মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন জানান, অভিযানকালে ট্যাংক লরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় (নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ এবং পিরোজপুর-ঢ-৪১-০০৪৮ নম্বরবিশিষ্ট) দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। এসব লরিতে মোট প্রায় ১৩,৫০০ লিটার ডিজেল মজুদ ছিল।

তিনি আরও জানান, জব্দকৃত ট্যাংক লরি দুটি সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আনোয়ার হোসেন মেহেদীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী দুইটি হত্যা মামলা ও একটি হত্যা চেষ্টা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় জালিয়াতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

মেহেদী সিদ্ধিরগঞ্জের গোদনাইল বর্মাস্ট্যান্ড এলাকার আফির উদ্দিন মাদবরের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, শেখ হাসিনার শাসনামলে তার বড় ভাই বাচ্চু ও ছোট ভাই লিটনের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে ওঠে, যা গোদনাইল পদ্মা অয়েল ডিপো থেকে তেল চুরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭