সোনারগাঁ প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রাফসান (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
শুক্রবার(১০ এপ্রিল) জুম্মার নামাজের পর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দারুল উলুম বড় মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ রাফসান ওই মাদ্রাসার হাফেজি বিভাগের ছাত্র বলে পরিবার সূত্রে জানা গেছে। জুমার নামাজ শেষে মাদ্রাসা থেকে বের হলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
রাফসানের বয়স আনুমানিক ১৫ বছর। গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে পাঞ্জাবী ও পায়জামা ছিল। সর্বশেষ তাকে ঝাউচর বড় মাদ্রাসা সংলগ্ন নদীর পাড় এলাকায় দেখা গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। কেউ তার সন্ধান পেলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
যোগাযোগ:-
০১৮৭৪৬৭৩৭৮৬ (হালিম রানা)
০১৮৭৮২৯৪৫৮১ (হাসান)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন