মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২রা এপ্রিল) একরামপুর পৌরসভা এলাকায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ এর অধীনে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি।
মাদকদ্রব্য নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত এ অভিযানে আইনটির বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ৬টি মামলা দায়ের করা হয়।
আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্ত প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেকের ওপর ১০০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায় ,জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন