সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোঃ ফরহাদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ এপ্রিল)  বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকার সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফরহাদ মোটরসাইকেল যোগে  উল্টো পথে সাইনবোর্ড এলাকা থেকে শিমরাইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি সিএনজি গাড়ি সংঘর্ষে মাটিতে পড়ে গেলে অজ্ঞাত গাড়ি  তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মোঃ জুলহাস উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭