সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১০ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১০


সোনারগাঁ প্রতিনিধিঃ-

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২রা এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এলাকার নিয়ন্ত্রণ ও পূর্ব শত্রুতার জের ধরে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয়পক্ষ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের খবর পাওয়া গেছে। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে আমি ঘটনাস্থল গিয়েছি। এরপর থেকে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আহতের সংখ্যা আমার জানা নেই। এ ঘটনায় এখনো অভিযোগ আসেনি কোনো পক্ষের থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭