ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ


মোঃ নুর নবী জনিঃ-

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় যানজট নিরসনে রাস্তার পাশে গড়ে ওঠা এক হাজার অবৈধ ফুটপাত ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু পদ শর্মা,  জেলা ও সোনারগাঁ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, মহাসড়কে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭