সোনারগাঁয়ে দিঘি থেকে অজ্ঞার নারীর লাশ উদ্ধার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে দিঘি থেকে অজ্ঞার নারীর লাশ উদ্ধার


মোঃ নুর নবী জনি-


‎নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার দিঘি থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। 


সোমবার ( ৬ এপ্রিল) সকালে লাশটি উদ্ধার করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর বাজার সংলগ্ন পশ্চিম বৈহাকৈর এলাকার একটি দিঘির পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

‎পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‎এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান,লাশটির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। আশেপাশের থানাগুলোতে নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

‎তিনি আরও জানান, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭