শ্রমিক দিবসে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ২ মে, ২০২৬

শ্রমিক দিবসে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ


নিজেস্ব প্রতিনিধিঃ- আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ব্যতিক্রমী মানবিক কর্মসূচির আয়োজন করেছে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা। পহেলা মে মহান শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মেহনতি মানুষের মাঝে লাল গোলাপ, বিশুদ্ধ পানি এবং হালকা খাবার বিতরণ করা হয়। শুক্রবার (০১ মে) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের নিউ মেট্রো সিনেমা হল সংলগ্ন এলাকায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রদর্শনের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ সরাসরি উপস্থিত থেকে শ্রমিকদের হাতে শুভেচ্ছার প্রতীক হিসেবে লাল গোলাপ তুলে দেন এবং গরমে স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও হালকা খাবার বিতরণ করেন। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা এবং ন্যায্য দাবির প্রতীক হিসেবে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের আত্মত্যাগের স্মরণে প্রতি বছর ১ মে দিনটি শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের প্রতীক হিসেবে পালন করা হয়। সেই চেতনাকে ধারণ করেই BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা এ বছর শ্রমিক দিবসকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক ভালোবাসার উৎসবে রূপ দিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের উন্নয়ন, শিল্পকারখানার অগ্রগতি, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নগর জীবনের প্রতিটি ক্ষেত্রেই শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাদের কঠোর পরিশ্রম ছাড়া সভ্যতার চাকা সচল রাখা সম্ভব নয়। অথচ অনেক সময় এই মানুষগুলোই সবচেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত থাকেন। তাই শ্রমিক দিবসে তাদের পাশে দাঁড়িয়ে সম্মান ও ভালোবাসা প্রকাশ করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের চালিকাশক্তি। তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা চাই ভালোবাসা, সম্মান ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে। এই আয়োজন সেই প্রচেষ্টারই একটি ছোট অংশ মাত্র। সমাজের প্রতিটি শ্রেণির মানুষ যদি শ্রমজীবী মানুষদের প্রতি আরও সহানুভূতিশীল হয়, তাহলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।” তিনি আরও বলেন, “BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ভবিষ্যতেও সমাজের অসহায়, শ্রমজীবী, সুবিধাবঞ্চিত এবং অবহেলিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাবে। আমরা বিশ্বাস করি, মানবসেবা সবচেয়ে বড় ইবাদত।” অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষও এই উদ্যোগকে সাধুবাদ জানান। অনেকেই বলেন, শ্রমিক দিবসে এমন সম্মানজনক উদ্যোগ খুব কমই দেখা যায়। ফুল দিয়ে শুভেচ্ছা এবং সম্মানের সাথে খাবার ও পানি বিতরণ শ্রমজীবী মানুষের মনে আলাদা অনুভূতি সৃষ্টি করেছে। এটি শুধু একটি সামাজিক কার্যক্রম নয়, বরং মানুষের প্রতি মানুষের ভালোবাসার বাস্তব প্রকাশ। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, ঢাকা বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম জয়, ইনভেস্টিগেশন অফিসার মো. মাহাতাব হোসেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সম্পাদক ছায়ানুর তালুকদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী সামিরা সিদ্দিকী, ফতুল্লা থানা কমিটির সভাপতি মনোয়ারা বেগম লিপি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সাধারণ সম্পাদক আকলিমা আক্তার রুমা। এছাড়াও উপস্থিত ছিলেন সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সিনিয়র ফটো সাংবাদিক জামাল তালুকদার, শাহিনা আক্তার কাজল, আবু কালাম, মো. ইমরান মৃধাসহ আরও অনেকে। শ্রমিক দিবসে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার এই মহৎ উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয় মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকে এটিকে একটি প্রশংসনীয়, অনুকরণীয় এবং সময়োপযোগী সামাজিক উদ্যোগ হিসেবে দেখছেন। মানবিক সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হোক—এমন প্রত্যাশাই সবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭