স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি মামলার ২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১ মে ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এসময় ডাকাতি মামলার ১ জন এবং ডাকাতির প্রস্তুতি মামলার ১ জনসহ মোট ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রফিকুল ইসলাম (৩২), পিতা আনসার আলী, মাতা সাহিদা বেগম, বাড়ি গোদনাইল মধুগড় এলাকায়; এবং মোঃ সুজন (২২), পিতা মৃত লাল মিয়া, মাতা রাজিয়া, স্থায়ী ঠিকানা ঝালকাঠি জেলার রাজাপুর থানা হলেও বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাসরত।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, “মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন