মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কাঁচপুর ব্রিজের পিলারের খাদ থেকে ৬টি শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে একটি বালুর গদি-সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব জানান, রাত্রিকালীন টহল ডিউটি চলাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে টহল টিম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে ব্রিজের পিলারের খাদ থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জব্দ তালিকা মূলে আলামত জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব-১১র অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো স্থানে অবৈধ অস্ত্র বা মাদকের সন্ধান পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন