সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার- - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার-


ষ্টাফ রিপোর্টারঃ-


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর ও জিআর ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।


শুক্রবার (১৫ মে) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।


পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।


অভিযানে সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ৮ জন, ডাকাতি প্রস্তুতি মামলার ২ জন এবং অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আব্দুল গফ্ফার, বলরাম সরকার, শাহ আলম রানা, জসিম উদ্দিন, হাবিবুর রহমান ওরফে হাবিব, আরাফাত হোসেন, জুনায়েদ ইসলাম, সৈয়দ নাজমুল ইসলাম, রায়হান উদ্দিন প্রকাশ সুমন, আলামিন হোসেন, মেহেদী হাসান রোমান ওরফে বিজয় এবং আবুল কালাম।


সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এসব আসামিকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭