সোনারগাঁয়ে অটোরিকশা উল্টে নিহত-১ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

সোনারগাঁয়ে অটোরিকশা উল্টে নিহত-১


নিজস্ব প্রতিবেদকঃ-


নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহীম মিয়া (৪৮) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইব্রাহিম মিয়া রূপগঞ্জ উপজেলার সাহাপুর এলাকার রবিচন্দ্র সাহার ছেলে। তিনি একজন নওমুসলিম বলে জানা যায় ।


ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন জানান, এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব এলাকায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ইব্রাহীম মিয়া গুরুতর আহত হন। 


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭